কক্সবাজারে বিজিবির অভিযান: পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার, ১৯ মে – কক্সবাজার সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবি এর আওতাধীন রেজুপাড়া বিওপির একটি চৌকস দল গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে,
সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের ভেতরে বরইতলী নামক স্থানে মাদক ব্যবসায়ীরা এসব ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেটগুলোর বিষয়ে বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্ত এলাকায় এই ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ১৯ মে ২০২৬









