জাতীয়

দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ ছাড়ালো

ঢাকা, ১৪ মে – দেশে ভোটারের সংখ্যা নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। পূর্বে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

বৃহস্পতিবার ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। হালনাগাদ তালিকার তথ্য অনুযায়ী নতুন ভোটারদের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তথ্যমতে ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর থেকে যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই বাছাই শেষে তাদের তথ্য এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language