জাতীয়

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল সিনোভ্যাক ফাউন্ডেশন

ঢাকা, ১৩ মে – বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচি এবং সম্প্রসারিত টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রাক যোগ্যতাসম্পন্ন এই পোলিও ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই টিকার ডোজগুলো বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী পোলিওমাইলাইটিস ভ্যাকসিনের মোট ৭৬ হাজার ভায়াল গ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারের ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই বৈশ্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language