বিএনপির নেতাদের জীবন দিতে বললেন নজরুল

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – একুশের শিক্ষায় আরেকবার বিএনপির নেতাদের জীবন দিতে বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (একাংশ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘২১- এর চেতনায় স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, ২১-এর শিক্ষা। যে শিক্ষা শুধু আমাদের লড়াই করতে শিখায় নাই, আমাদেরকে রক্ত দিতে শিখিয়েছে। আমাদেরকে জীবন দিতে শিখিয়েছে। আজকে সেই শিক্ষা সম্ভবত দাবি করছে, আরেকবার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের মত আপনারা রক্ত দিন, প্রয়োজনে জীবন দিন। ২১-এর চেতনাকে অর্থবহ করার জন্য।
আরও পড়ুন : ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০
‘২১-এর চেতনাকে ধারন করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, সেই স্বাধীনতার সকল আকাঙ্খাকে বাস্তবায়ন করার জন্য।’
একুশের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের চেতনার প্রথম যে স্ফুলিঙ্গ- সেটা ‘২১’। সেই স্ফুলিঙ্গের বিস্ফোরণে পুড়ে ছাড়খার হয়ে যার পাকিস্তান। কিন্তু আজ কষ্ট হয় যে, যখন দেখি মহান মুক্তিযুদ্ধের সবগুলো অর্জনকে ধ্বংস করা হচ্ছে!
আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ ফেব্রুয়ারি









