ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

ঢাকা, ৬ মে – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নির্বাচনী পোস্টার শেয়ার করে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল উল্লেখ করেন যে সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে একটি পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য ঢাকা সবার নাগরিক অধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি নগরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
উল্লেখ্য যে গত জুলাই আন্দোলনে নীলা ইসরাফিল সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের পর তিনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। তবে দলটির অন্য এক নেতার সাথে মতবিরোধের জেরে সম্প্রতি তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
এনএন/ ৬ মে ২০২৬









