মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার

মেহেরপুর, ৩ মে – মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বোমা সদৃশ বস্তু এবং রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ প্রকাশ করেন।
কাছে গিয়ে সেটিকে বোমার মতো মনে হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ওই বোমা সদৃশ বস্তুটি এবং সাথে থাকা একটি রহস্যজনক চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা চিরকুটে কী লেখা ছিল সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রদান করেনি।
গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান যে, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
এস এম/ ৩ মে ২০২৬









