উত্তর আমেরিকা

পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ, গুরুত্ব পেল যুদ্ধবিরতি

ওয়াশিংটন, ৩০ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই দীর্ঘ ফোনালাপে মূলত মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও যুদ্ধবিরতি ইস্যু গুরুত্ব পায়। ক্রেমলিন এবং মার্কিন প্রেসিডেন্টের দপ্তর এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

ফোনালাপে দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন। রুশ প্রেসিডেন্ট এই সময় পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে সরাসরি যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে মস্কো ইতিবাচক হিসেবে দেখছে বলে জানানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়েও ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন পুতিন।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language