ইউরোপ

ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ট্রাম্পের সাথে একমত রাজা চার্লস

লন্ডন, ২৯ এপ্রিল – যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন।

ইরানকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে সম্বোধন করে তিনি বলেন, আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত।

ট্রাম্পের এই মন্তব্যে এটি স্পষ্ট হয় যে ইরানের পরমাণু কর্মসূচি রুখে দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অভিন্ন অবস্থানে রয়েছে। বিশেষ করে রাজা চার্লসের মতো ব্যক্তিত্বের এই ইস্যুতে ট্রাম্পের সাথে একমত হওয়াকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language