শিক্ষা

ভর্তি পরীক্ষায় দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের বিপুল সময় নষ্ট করছে: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৬ এপ্রিল – এইচএসসি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার ফলে দেশের শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এক বছরে প্রায় ৪০ লাখ বছর সময় অপচয় হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার জটিলতায় দীর্ঘ সময় আটকে থাকছেন।

এই পরিস্থিতি দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের এই মূল্যবান সময় বাঁচাতে এবং সংকট নিরসনে দ্রুত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আয়োজিত বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষ্যে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কার ও মেধা পাচার রোধেও গুরুত্বারোপ করেন।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language