উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৮ এপ্রিল – রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন ২০২৬ শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করার লক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শুক্রবার রাতে ঢাকার আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি হজযাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। হজযাত্রীদের মক্কা গমনের যাত্রা যেন নিরাপদ ও আরামদায়ক হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









