জাতীয়

ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত, যুক্ত হলো নতুন জেলা

ঢাকা, ১৮ এপ্রিল – রাজধানীসহ ঢাকা জেলার মোট ১৮টি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ফেসবুক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা ছাড়াও আরও বেশ কিছু জেলা ও মেট্টোপলিটন এলাকা উন্মুক্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছে চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ।

উল্লিখিত জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে এই বিশেষ ডিজিটাল সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবে।

অন্যদিকে ঢাকা জেলায় আজ থেকে নির্দিষ্ট ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাগুলোতেও চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। আধুনিক এই সিস্টেম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language