নামই উঠলো না মুশফিক, রিয়াদ, সাইফুদ্দিনের

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – এবারও উপেক্ষার শিকার হলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহীম। এবারও আইপিএলের নিলাম তালিকায় নাম দেয়া হয়েছিল মুশফিকের। ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণেই মুশফিকের নাম তালিকভূক্ত করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুশফিকের নাম নিলামেই তোলা হয়নি।
বাংলাদেশের মোট ৫জন ক্রিকেটারের নাম ছিল এবার নিলামের তালিকায়। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন এবং মুশফিকুর রহীমের।
আরও পড়ুন : ভ্যাকসিন নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল
নিলামের ২ নম্বর সেটে ছিলেন সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। চার নম্বর সেটে ছিলেন মোস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এই দু’জনকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।
মোট ২৯২ জন খেলোয়াড়কে রাখা হয়েছিল নিলামের তালিকায়। কিন্তু ১৩০ জনের নাম ডাকতেই প্রতিটি দলের কোটা পূরণ হয়ে যায়। যে কারণে বাকিদের নাম আর ডাকাই হয়নি। যে কারণে সাকিব, মোস্তাফিজের পর রিয়াদ, সাইফউদ্দিন এবং মুশফিকের নাম ডাকাই হয়নি এবারের আইপিএলের নিলামে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি









