শিক্ষা

ববি শিক্ষার্থীদের মারধর, অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

বরিশাল, ১৯ ফেব্রুয়ারি – গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) প্রফেসর ড. মুহসিনউদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, মামলায় অজ্ঞাত পরিচয়ের শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করে। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন : সতর্ক করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি বিজ্ঞপ্তি

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের দায়িত্বরত স্টাফ রফিকের বিরুদ্ধে। এ সময় সহপাঠীর ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ওই কাউন্টারে ভাঙচুর চালায় এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে রফিককে গ্রেপ্তার করা হলে শিক্ষার্থীরা ২ ঘণ্টা পরে সড়ক অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীদের দাবি, এর জেরে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে রুপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অবরোধের নেতৃত্ব দেওয়া মাহমুদুল হাসান তমালের মেসে আক্রমণ করে কতিপয় পরিবহন শ্রমিকরা। এতে ২০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ১৩ জনকে শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ওইদিন সকাল ৭টা থেকে বরিশাল-পটুয়াখালী মহসড়ক অবরোধ করে রাখা হয়। ৪৮ ঘন্টার মধ্যে মামলা ও অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকেল ৫টায় অবরোধ তুলে নেয়া হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language