এশিয়া

ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা করতে পারে: হাকান ফিদান

আনকারা, ১৩ এপ্রিল – দখলদার ইসরায়েল তুরস্ককে তাদের নতুন শত্রু হিসেবে ঘোষণা করতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান ইসরায়েল হয়তো ইরানের পর এখন তুরস্ককে নতুন শত্রু বানানোর চেষ্টা করছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে কোনো শত্রু ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারবে না। সোমবার এক সাক্ষাৎকারে হাকান ফিদান এসব কথা বলেন।

তিনি আরও জানান যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিকতা দেখাচ্ছে। যদিও গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়নি। তবে ইসলামাবাদের বৈঠক সফল না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনো রয়েছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তার মতে যুক্তরাষ্ট্র যদি তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিহার করে তবেই দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়া সম্ভব। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান জানান মার্কিন সরকার যদি তাদের আধিপত্যবাদী আচরণ বাদ দিয়ে ইরানের জনগণের জাতীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে তবে চুক্তিতে পৌঁছানোর পথ উন্মুক্ত হতে পারে। পাশাপাশি তিনি ইরানের প্রতিনিধি দলের সব সদস্যকে এবং বিশেষ করে তার রাজনৈতিক সহযোগী কালিবাফকে অভিনন্দন জানিয়েছেন।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language