উত্তর আমেরিকা

ট্রাম্পকে পদচ্যুত করার দাবি জানালেন সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান

ওয়াশিংটন, ১৩ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এবার এই দাবির পক্ষে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা মনে করেন অযোগ্যতা এবং ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত।

এক সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী মূলত এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্যই তৈরি করা হয়েছে। ব্রেনান আরও জানান ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এর ফলে সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

তার মতে এসব কারণেই বর্তমান প্রেসিডেন্টকে পদচ্যুত করার বিষয়টি এখন অত্যন্ত যৌক্তিক। এছাড়া ট্রাম্পকে মানসিকভাবে ভারসাম্যহীন আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন যে তার হাতে থাকা পরমাণু অস্ত্র এবং বিশাল সামরিক ক্ষমতা যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের জন্যই একটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language