ক্রিকেট

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন মরিস

মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি – গত বছর ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় বিক্রি হয়েছিলেন প্যাট কামিন্স। তিনিই ছিলেন আইপিএলের সবথেকে দামি বিদেশি ক্রিকেটার। এবার ক্রিস মরিস ছাপিয়ে গেলেন সেই রেকর্ডও।

এবার নিলামের শুরুতেই ম্যাক্সওয়েলকে নিয়ে টানাটানি শুরু হয় চেন্নাই ও ব্যাঙ্গালোরের মধ্যে। ম্যাক্সওয়েল ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় বিক্রি হওয়ার পর ধরে নেওয়া হচ্ছিল তিনিই এবার সবথেকে দামি ক্রিকেটার হতে পারেন। তবে কার্যত লটারি লাগে মরিসের। তিনি ছাপিয়ে যান ম্যাক্সওয়েলকেও।

আরও পড়ুন : ভয়-শঙ্কা দূর করে করোনা টিকা নিয়েছেন তামিম

শেষমেশ আইপিএলের ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সবথেকে দামি ক্রিকেটারে পরিণত হলেন মরিস। তাকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। তিনি যুবরাজ সিংয়ের ১৬ কোটি টাকার রেকর্ড ভেঙে দেন। এতদিন যুবরাজ ছিলেন আইপিএল নিলামে বিক্রি হওয়া সবথেকে দামি ক্রিকেটার।

উল্লেখ্য, গতবার মরিসের দাম ছিল ১০ কোটি। এবার তার থেকে ৬ কোটি ২৬ লক্ষ টাকা বেশি পেলেন তিনি। এবার মরিসের বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language