মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত চার, আহত তিন

বৈরুত, ১৩ এপ্রিল – ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই ভয়াবহ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও অন্তত তিনজন গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘকাল ধরে উত্তেজনা বিরাজ করছে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে এই সীমান্ত অঞ্চলটি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আজকের এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে এই বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language