উত্তর আমেরিকা

হরমুজ প্রণালিতে জাহাজ অবরোধের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ১২ এপ্রিল – ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় কোনো ধরনের অগ্রগতি না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী সব জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তারা যেকোনো জাহাজকে হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হতে বাধা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা চালু করা হতে পারে যেখানে সব জাহাজকে প্রবেশ ও প্রস্থানের অনুমতি দেওয়া হবে, তবে ইরান এখন পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থা কার্যকর হতে দেয়নি।

ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী সব জাহাজকে থামিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা অবৈধভাবে টোল পরিশোধ করবে, তাদেরকে সমুদ্রে নিরাপদে চলাচলের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language