জাতীয়

যুক্তরাষ্ট্রে কতদিন থাকা যাবে, নির্ধারণ করবেন ইমিগ্রেশন কর্মকর্তা: মার্কিন দূতাবাস

ঢাকা, ১১ এপ্রিল – আন্তর্জাতিক ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা ভিসার মেয়াদের ওপর নির্ভর করে না। প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তারাই এই সময়সীমা নির্ধারণ করে থাকেন।

শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বি১ এবং বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেখানে থাকার সুযোগ নেই। বরং দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা যে সময়সীমা বেঁধে দেবেন, সেই অনুযায়ী অবস্থান করতে হবে।

একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আই ৯৪ ফরমে উল্লেখিত নির্ধারিত তারিখটি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ভ্রমণকারীরা খুব সহজেই তাদের অবস্থানের বৈধ সময়সীমা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language