জাতীয়

দেশের বাজারে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমলো স্বর্ণের দাম

ঢাকা, ১১ এপ্রিল – দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বাজুসের নির্ধারিত এই নতুন দাম অনুযায়ী বর্তমানে সারাদেশে স্বর্ণ কেনাবেচা চলছে।

বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় কেনাবেচা হচ্ছে।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language