জাতীয়

শুক্রবার থেকে দেশে বাড়তে পারে তাপমাত্রা, তাপপ্রবাহের শঙ্কা

ঢাকা, ৯ এপ্রিল – দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এর বিপরীতে রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি দেশের আটটি বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language