মধ্যপ্রাচ্য

আমিরাতের আকাশে দেখা মেলেনি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের: প্রতিরক্ষা মন্ত্রণালয়

রিয়াদ, ৯ এপ্রিল – ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির দ্বিতীয় দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আকাশে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত করা হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় বৃহস্পতিবার আমিরাতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষেপ করা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন ধরা পড়েনি।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তির ধারাবাহিকতায় আগামী শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উভয় দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ৫৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ২৫৬টি ড্রোন ধ্বংস করেছে। এই সংঘাতের জেরে দেশটিতে এ পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন অন্তত ২২৪ জন।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language