যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ

নিউইয়র্ক, ৮ এপ্রিল – যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সদ্য ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জাতিসংঘের এক মুখপাত্র বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মহাসচিব বিবদমান সব পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই সাময়িক বিরতি ভবিষ্যতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তির পথ সুগম করতে সক্ষম হবে।
বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং তাদের মানবিক দুর্ভোগ প্রশমিত করতে সব ধরনের শত্রুতার অবসান অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের একজন ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
এই যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক মহলে স্বস্তি নেমে এলেও এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং যথাযথ বাস্তবায়ন নিয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এনএন/ ৮ এপ্রিল ২০২৬









