পশ্চিমবঙ্গ

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানের ইঞ্জিনে গাড়ির ধাক্কা, অল্পের জন্য রক্ষা

কলকাতা, ৮ এপ্রিল – কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বিমানের ইঞ্জিনে সজোরে ধাক্কা দিয়েছে একটি চার চাকার গাড়ি। তবে বিমানটিতে কোনো যাত্রী না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

৭ এপ্রিল মঙ্গলবার রাতে বিমানবন্দরের ৫১ নম্বর বে তে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর ৬ই ৬৬৬৩ নম্বরের ওই বিমানটি কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের পূর্বে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য এটিকে গ্রাউন্ডে রাখা হয়েছিল। সে সময় হঠাৎ করে একটি ছোট গাড়ি এসে বিমানটির ডান দিকের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। এতে বিমানের ইঞ্জিন এবং গাড়িটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে দ্রুত একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language