মধ্যপ্রাচ্য

ইরানের সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ খামেনির

তেহরান, ৮ এপ্রিল – ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে অবিলম্বে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর এই নির্দেশনা দেওয়া হলো।

আইআরআইবিতে সম্প্রচারিত বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে এটি চূড়ান্ত যুদ্ধের সমাপ্তি নয়। তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত। তাই এই নির্দেশ সব ইউনিটে পৌঁছাতে ও কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। দুই পক্ষই এই চুক্তিতে সম্মত হলেও মাঠপর্যায়ে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা কাজ করছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language