তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান, ৫৬ জন গ্রেফতার

ঢাকা, ৭ এপ্রিল – ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, পুরোনো মামলায় নয়জন এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পাঁচজন আসামি রয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশের আওতায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রনি, খলিল, মোবারক, মোস্তফা, জসিম হাওলাদার ওরফে আলীম, আলমাস সরদার, আলামিন, রাসেল, শরীফ, ইমন হোসেন, শাহীন, রিফাত সর্দার, ইমামুল ইসলাম সুজন, সোয়েন মোল্লা, শাহদাত হোসেন শুভ, আরিফ, রাব্বি, আল আমিন, কোরবান, মাহবুব ওরফে পিচ্চি মাহবুব, নাজমুল হাসান, ফারুক, শাহীন, সেলিম, মারুফ ভূইয়া, মিনহাজ, টিপু সুলতান ইসলাম, সাব্বির হাওলাদার, বরকত গাজী, আজগর, ফজলে রাব্বি, আরমান, সৈয়দ আরিফুল হক রাহুল, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর শেখ, নাজিরুল ওরফে নাজির হোসেন, রশিদ, মাহমুদুর, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান, ইমন, রুবেল, রিপন, আবু সাঈম, তোফাজ্জল হোসেন, মিজান, শাকিল মিয়া, মেহেদী হাসান তানভীর, রাহুল গাজী, সিয়াম, মোকলেছ, ইতি, সাইফুল ইসলাম, মনির, হামিদুর ইসলাম, মিটন এবং ফজলে রাব্বি।
উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। সমাজে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশের এই ধরনের জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









