জাতীয়

ফের বাড়ল বিমানের জ্বালানি তেলের দাম, প্রতি লিটার ২২৭ টাকা

ঢাকা, ৭ এপ্রিল – বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। চলতি এপ্রিল মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম বেড়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার তেলের মূল্য ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি মঙ্গলবার ৭ এপ্রিল নতুন এই দাম ঘোষণা করে।

এর আগে গত মার্চ মাসেও এক লাফে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়ানো হয়েছিল। সেই সময় ফেব্রুয়ারি মাসের ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে মার্চ মাসে প্রতি লিটার তেলের দাম ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসের শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে মার্চ মাসে ১ দশমিক ৩২১৬ ডলার করা হয়েছিল।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language