জাতীয়

হ*ত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন আদালতে

ঢাকা, ৭ এপ্রিল – জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় শুনানির জন্য জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের আগে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। সর্বশেষ তিনি ধানমন্ডি এলাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার তথ্য মিলেছে এবং বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language