জাতীয়
আল্টিমেটাম দেওয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: স্পিকার

সিরাজগঞ্জ, ৭ এপ্রিল – জাতীয় সংসদে আল্টিমেটাম দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আল্টিমেটাম দেওয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। সংসদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য আলোচনা হয়ে থাকে।
মঙ্গলবার সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে উদ্দেশ করে স্পিকার এই মন্তব্য করেন। এর আগে ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন রফিকুল ইসলাম।
ওই সময় তিনি অফিস চলাকালীন সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে ওই কর্মীর মুক্তির দাবি জানান। এর প্রেক্ষিতে স্পিকার বলেন, এটি কোনো পয়েন্ট অফ অর্ডার নয়। এ বিষয়ে বিরোধীদলের নেতার সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ৭ এপ্রিল ২০২৬









