মৌলভীবাজার
জ্বালানি সংকটের সময়ে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে যুবকদের চমক

মৌলভীবাজার, ৬ এপ্রিল – জ্বালানি তেলের বিশ্বব্যাপী সংকটের এই সময়ে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার হিসেবে দুই লিটার অকটেন দিয়ে আলোচনায় এসেছেন কয়েকজন যুবক।
গত সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়ের অনুষ্ঠানে এই অভিনব উপহার দেন বরের বন্ধু মাসুম ও তার সঙ্গীরা।
প্রথাগত উপহার সামগ্রীর বদলে এমন অভিনব উপহার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। অনেকেই বিষয়টিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।
এ বিষয়ে মাসুম জানান, বর্তমানে সব জায়গায় জ্বালানি তেলের সংকট চলছে। তাই বন্ধুকে একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানানোর জন্যই তারা প্রতীকী হিসেবে দুই লিটার অকটেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬









