কক্সবাজার

টেকনাফে নাফ নদ থেকে এক রোহিঙ্গার ভাসমান মর*দেহ উদ্ধার

কক্সবাজার, ৬ এপ্রিল – কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় নাফ নদের মোহনা থেকে এক রোহিঙ্গার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সৈয়দ করিম। তিনি একজন রোহিঙ্গা এবং পেশায় জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দারা নাফ নদে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় কয়েকজন ও রোহিঙ্গা শিবিরের বাসিন্দারা নিহতের পরিচয় শনাক্ত করেছেন। সৈয়দ করিম মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদে গিয়েছিলেন বলে জানা গেলেও ঠিক কখন তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কেও পুলিশ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language