মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় ভবন ধস, উদ্ধারে জোর তৎপরতা

তেল আবিব, ৬ এপ্রিল – ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি পাঁচতলা ভবন ধসে পড়ার পর সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে স্থানীয় উদ্ধারকারী দল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বারবার হামলার ঘটনা ঘটলেও বর্তমান পরিস্থিতিকে অন্যতম জটিল অবস্থা বলে আখ্যায়িত করা হয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে ইসরায়েলের অপর সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে গভীর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language