পুলিশের তিন এএসপি ও এক অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

ঢাকা, ৫ এপ্রিল – বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করে নতুন পদে পদায়ন করা হয়েছে। শনিবার পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত স্থানে দায়িত্ব পালন করবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামান এবং জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) সহকারী পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে। এছাড়া টিডিএস এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। অন্যদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









