প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে হোয়াইট হাউসের একটি রেপ্লিকা এবং দুটি ঐতিহাসিক ছবি উপহার হিসেবে তুলে দেন। এই ছবিগুলোর একটিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
অপর ছবিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রকে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









