মধ্যপ্রাচ্য

ট্রাম্পের আল্টিমেটামের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৫ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

শনিবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে এবং সমঝোতা চুক্তিতে আসতে ব্যর্থ হয় তবে দেশটির ওপর নরক নেমে আসবে।

মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিরক্ষা বাহিনী পাল্টা এই সতর্কবার্তা দিল।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language