জাতীয়
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা, ৪ এপ্রিল – পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার দুপুর ২টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দলের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন। পরদিন সোমবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের স্থানীয় শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









