জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতই প্রাধান্য পাবে: জোনায়েদ সাকি

ঢাকা, ৪ এপ্রিল – জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শনিবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দেন।

তার পদত্যাগের পর দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো বিতর্ক নেই, তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে বিভিন্ন দলের ভিন্নমত থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। দলীয় পদ ছাড়ার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তিনি দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন না এবং তার দলীয় সদস্যপদ বহাল থাকবে। মূলত রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখতেই তিনি দলীয় প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language