জাতীয়

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ঢাকা, ৪ এপ্রিল – দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারের পক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। মূলত সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপ এবং কার্যকর পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই নতুন পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি সদস্য হিসেবে থাকছেন দেশের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা। তারা বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিত্ব করছেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language