মধ্যপ্রাচ্য
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা

তেল আবিব, ৪ এপ্রিল – ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির অন্যতম সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে যে ইরানের এই হামলার ফলে রোশ হাইয়িন এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়।
তাছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন ও তেল আবিবের বেশ কয়েকটি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় বর্তমানে জরুরি উদ্ধারকারী দল তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে চ্যানেল ১২ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে গিভাতায়িম এলাকাতেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও এই খবর প্রকাশ করেছে।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









