ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর্থিক পুরস্কারের ঘোষণা মন্ত্রীর

ঢাকা, ৪ এপ্রিল – সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে টাইব্রেকারে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশি যুবারা।

এই অসামান্য সাফল্যে বাংলাদেশ দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে তিনি বিজয়ী দলের জন্য আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। তবে পুরস্কারের টাকার নির্দিষ্ট কোনো অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় দেশের ক্রীড়াঙ্গনে এমন একটি বড় সাফল্য এলো। তাই উচ্ছ্বসিত প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের উৎসাহিত করতে এই পুরস্কারের ঘোষণা দেন।

জানা গেছে, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ দলের এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি উপভোগ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language