শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা নির্দেশনা, শুল্কমুক্ত ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

ঢাকা, ৩ এপ্রিল – জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে উদ্ভূত সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ বেশ কিছু কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক নির্দেশনা দেওয়া হবে। আগামী ৫ এপ্রিল রবিবার থেকে এই নির্দেশনা কার্যকর হতে পারে।
বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরিবহন খাতের বিষয়ে তিনি জানান স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব স্কুল সরকারের এই উদ্যোগে অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। এছাড়া বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো অবস্থাতেই পুরনো বাস আমদানি করা যাবে না।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









