জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় তিন দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

ঢাকা, ৩ এপ্রিল – জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে তেলের স্বাভাবিক সরবরাহ লাইন কিছুটা অনিরাপদ হয়ে পড়ায় সরকার এই বিকল্প উৎসের সন্ধান করছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে জ্বালানি খাতে সরকারি ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রিপরিষদ সচিব নিশ্চিত করেছেন।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language