সিলেট

সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস, সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা

সিলেট, ৩ এপ্রিল – সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পৃথক দুটি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই বিরূপ আবহাওয়া পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস এবং সিনপটিক অবস্থার বিশ্লেষণে দেখা গেছে যে বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যা আগামী দিনগুলোর আবহাওয়ার ওপর প্রভাব ফেলবে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language