জাতীয়

৫ এপ্রিল থেকে ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত

ঢাকা, ৩ এপ্রিল – আগামী রবিবার ৫ এপ্রিল থেকে দেশের সব ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা থাকবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আওতায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ বেশ কিছু কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান যে আগামী কার্যদিবস থেকেই সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর ফলে অফিসের সময়কাল এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। একই সাথে ব্যাংকগুলোর লেনদেনের সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা নির্ধারণ করা হলেও দাপ্তরিক কাজ সম্পন্ন করার সুবিধার্থে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language