পেন্টাগনে বড় রদবদল: মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী

ওয়াশিংটন, ৩ এপ্রিল – পেন্টাগনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই ঘটনাকে বরখাস্তের বদলে অবিলম্বে অবসর গ্রহণ হিসেবে বর্ণনা করেছে।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল জর্জ তাৎক্ষণিকভাবে অবসরে যাচ্ছেন। যদিও সেনাপ্রধান হিসেবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের দীর্ঘ সেবার কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, তার অবসর জীবনের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই জেনারেল জর্জের এমন আকস্মিক বিদায়ের পেছনে ঠিক কী কারণ রয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









