ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া

ভিয়েনা, ২ এপ্রিল – ইরানে সামরিক অভিযানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া। ইতিমধ্যে আকাশসীমা ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের করা একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইউরোপের এই দেশটি।
অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিজেদের সামরিক নিরপেক্ষতা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে ইরানে সম্ভাব্য অভিযানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল। তবে অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে তাদের সামরিক নিরপেক্ষতার নীতি কঠোরভাবে মেনে চলছে এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
ইউরোপের অন্যান্য দেশের মধ্যে স্পেনও ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে প্রবল আপত্তি জানিয়ে আসছে। এমনকি তারা মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে।
এছাড়া ইতালির সরকারও গত সপ্তাহে সিসিলিতে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য একটি মার্কিন বোমারু বিমানকে অনুমতি দিতে অস্বীকার করেছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









