কক্সবাজার

উখিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পেট্রোল পাম্পকে জরিমানা

কক্সবাজার, ২ এপ্রিল – কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার বিকাল ৫টা থেকে উপজেলার অন্তত তিনটি পেট্রোল পাম্পে এই অভিযান শুরু হয়। জানা গেছে, পালংখালী পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইউসুফ অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ করতেই মূলত এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট পাম্পগুলোর জ্বালানি মজুত, দৈনিক বিক্রয় কার্যক্রম এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও সব ধরনের অনিয়ম ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে যুক্ত হলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language