জাতীয়

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২ এপ্রিল – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন যে দেশে বজ্রপাতের মতো হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব ঘটেছে। এর জন্য পূর্বপ্রস্তুতি না থাকলেও বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ যন্ত্রের ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এর আগে গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হামের টিকা কার্যক্রম এবং সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশব্যাপী জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।

তিনি জানান আগামী রবিবার থেকে মাঠপর্যায়ে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এই বিশেষ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে দশ বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language