ব্যবসা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭

ঢাকা, ২ এপ্রিল – দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। নতুন করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নির্ধারিত এই নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবারও একই দামে স্বর্ণ বিক্রি হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সেবারও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা করা হয়েছিল, যা সেদিন সকাল থেকেই কার্যকর হয়েছিল।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language