মধ্যপ্রাচ্য

পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

দোহা, ২ এপ্রিল – পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর পাওয়া ভিসা সুবিধা স্থগিত করেছে কাতার। দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে থেকে ভিসা না নিয়ে কাতারে পৌঁছালে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা বা নানাবিধ আইনি জটিলতায় পড়তে পারেন পাকিস্তানি নাগরিকরা।

দূতাবাস তাদের বার্তায় জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা বর্তমানে বন্ধ রাখা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগেই পাকিস্তানের নাগরিকদের যথাযথ নিয়মে ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অন অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে কেবল বিদ্যমান পরিস্থিতির কথা বলা হয়েছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language